ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
আইনি নোটিশ

শেখ হাসিনাকে জন্য টুঙ্গিপাড়ায় সাবজেলের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 97

শেখ হাসিনা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁকে দেশে ফেরানোর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ সাবজেল বা উপকারাগার ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাঁর দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।

নোটিশে প্রস্তাব করা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ হাইকমিশনে প্রবেশ করে আত্মসমর্পণ করলে বাংলাদেশের আইনানুগ কর্তৃপক্ষ তাঁকে হেফাজতে নিতে পারে। পরে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিটের মাধ্যমে বিশেষ নিরাপত্তায় তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

দেশে ফেরার পর তাঁর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িকে বিশেষ সাবজেল বা উপকারাগার ঘোষণার প্রস্তাব দিয়েছেন আইনজীবী। এ জন্য কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পুলিশের হেলিকপ্টারে তাঁকে সরাসরি প্রস্তাবিত সাবজেলে নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়েছে। নোটিশদাতার আশঙ্কা, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক ও কূটনৈতিক প্রক্রিয়াসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকতে পারে। প্রতিবেশী রাষ্ট্রে তাঁর দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি করতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দেশে ফেরার পর শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম অব্যাহত রাখা এবং অন্যান্য মামলায় ভার্চুয়াল পদ্ধতিতে হাজিরা ও সাক্ষ্যগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগের বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তাঁকে লিখিতভাবে অবহিত করার দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতা জানিয়েছেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল বা পক্ষের অবস্থানের সম্পর্ক নেই। রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি এ নোটিশ পাঠিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইনি নোটিশ

শেখ হাসিনাকে জন্য টুঙ্গিপাড়ায় সাবজেলের প্রস্তাব

সর্বশেষ আপডেট ০৮:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬