শিক্ষাপ্রতিষ্ঠানে ব্ল্যাকবোর্ড দিলো মানবতার আলো ফাউন্ডেশন

- সর্বশেষ আপডেট ০৭:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 15
শিক্ষার পরিবেশ উন্নয়নে শরীয়তপুরের শিখন আইডিয়াল একাডেমীকে দুটি ব্ল্যাকবোর্ড উপহার দিয়েছে মানবতার আলো ফাউন্ডেশন।
শনিবার (২৮ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইয়াছিন সরাসরি উপস্থিত থেকে একাডেমী কর্তৃপক্ষের হাতে ব্ল্যাকবোর্ড দুটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক কণা, নবধারা সংগীত একাডেমীর সভাপতি এসএম. এসকেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে শেখ মোহাম্মদ ইয়াছিন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাও মানবতার আলো ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহে এ ধরনের সামাজিক উদ্যোগ শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।



































