ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্দুকযুদ্ধে’ জনি হত্যা, গ্রেপ্তার সেই এসপি আজাদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2

গ্রেপ্তার সেই এসপি আজাদ

ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা বা চাহিদার ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে গাজীপুর থেকে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন নুরুজ্জামান জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ। সে সময় তাঁর সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় জনি নিহত হন। অভিযোগ রয়েছে, ঘটনাটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ডকে বন্দুকযুদ্ধ হিসেবে উপস্থাপনের চেষ্টা।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে ছেলের হত্যার বিচার চেয়ে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী।

মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৪৯ জন নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘বন্দুকযুদ্ধে’ জনি হত্যা, গ্রেপ্তার সেই এসপি আজাদ

সর্বশেষ আপডেট ০৩:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬