ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
মোংলায় ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

স্মৃতির পাতায় হিমেল বরকত, কবিতায় অমর

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০২:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 11

স্মৃতির পাতায় হিমেল বরকত, কবিতায় অমর

কবিতায় প্রতিবাদ, গবেষণায় মনন আর সৃষ্টিশীলতায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা কবি, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতকে নানা আয়োজনে স্মরণ করেছেন স্বজন, সহকর্মী, সাহিত্যপ্রেমী ও স্থানীয়রা। সোমবার (২৩ নভেম্বর) তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলার মিঠাখালীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রুদ্র স্মৃতি সংসদ, মোংলা নাগরিক সমাজ, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

সকালে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। এ সময় কবির বাড়িতে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

সকাল ১০টায় হিমেল বরকতের বাড়িতে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাতের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সফরুল ইসলাম, কবির বাল্যবন্ধু জানে আলম বাবু ও মিজানুর রহমান।

আলোচনা শেষে হিমেল বরকতের লেখা গান পরিবেশন করে রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুদ্র স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান টিটো।

স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একাধারে অধ্যাপক, কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সাহিত্য গবেষক। বড় ভাই কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মতো তাঁর লেখাতেও সমাজের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুর ছিল। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি বাংলা সাহিত্যাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।

হিমেল বরকতের উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘চোখে চৌদিকে’ (২০০১), ‘দশ মাতৃক দৃশ্যাবলি’ (২০১৪), ‘বুদ্ধদেব বসু’ (২০১৩), গবেষণাগ্রন্থ ‘প্রান্তস্বর ব্রাত্যভাবনা’ (২০১৭), ‘ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়’, ছোটগল্প ‘আয়না’ এবং ‘পেনসিল ও রাবারের গল্প’।

১৯৭৭ সালের ২৭ জুলাই বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে জন্মগ্রহণ করেন ড. হিমেল বরকত। ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই হিমেল বরকতের কর্মজীবন শুরু হয় ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে। পরের বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক পদে উন্নীত হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়েই কর্মরত ছিলেন।

সম্পাদনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী’ (২০০৫), ‘কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র’ (২০০৫), ‘চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ’ (২০১২), ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা’ (২০১২), ‘বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ’ (২০১৩), ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ’ (২০১৫) এবং ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য’। এ ছাড়া তাঁর বেশ কিছু কবিতা ও গান এখনো অপ্রকাশিত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলায় ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

স্মৃতির পাতায় হিমেল বরকত, কবিতায় অমর

সর্বশেষ আপডেট ০২:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬