ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 61

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের গাড়িটি সজোরে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালকের ঘুম চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতমের নেতৃত্বে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল দল গঠন করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে রাজেশ জোশি জানান, আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন। নিহতদের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়াও চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

সর্বশেষ আপডেট ১২:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬