ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ফ্লাইটের পাঁচ ত্রুটি ধরা পড়ল নথিতে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 99

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে (বিজি-৩৭৭) একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ছিল। উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথি পর্যালোচনায় এসব ত্রুটির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে বিমানের প্রকৌশল দল ও জাপানি প্রযুক্তিবিদদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। এতে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

এ ঘটনার পরদিন ৩০ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করা হয়। এতে অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটির প্রমাণ পাওয়া যায়। তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর ফ্লাইটের পাঁচ ত্রুটি ধরা পড়ল নথিতে

সর্বশেষ আপডেট ০৭:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬