ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, বরগুনা
  • সর্বশেষ আপডেট ১০:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 191

চিফ হুইপ নূরুল ইসলাম মনি

ফ্যামিলি কার্ড চালুর ফলে তালাকের প্রবণতা বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের ভালো উদ্যোগগুলো জনসমক্ষে তুলে ধরতে এবং এসব কাজের কথা মানুষকে বারবার স্মরণ করিয়ে দিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন। এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করা হয়েছে এবং তাঁরা সরাসরি এই সুবিধা ভোগ করবেন।

তিনি বলেন, “মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।” তাঁর ভাষ্য, ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়ার বিষয়টি পারিবারিক সম্পর্কের ওপর প্রভাব ফেলছে।

সরকারের উদ্যোগের প্রচার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, “ভালো না মন্দ কাজ? যদি ভালো হয়, আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করায়ে দিয়েন।”

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে চিফ হুইপ দাবি করেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিতে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তা দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো। এ ছাড়া বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা হলো—বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তাঁর দাবি, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি।

জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা এবং জেলা পরিষদের প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ অন্যরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ

সর্বশেষ আপডেট ১০:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬