রায়পুরায় ২১০ কেজি সার জব্দ, জরিমানা

- সর্বশেষ আপডেট ০৩:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 249
নরসিংদীর রায়পুরায় বিভিন্ন সারের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া অননুমোদিতভাবে সার মজুদের দায়ে আরও দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় ২১০ কেজি সার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন সারের দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান ও মনিটরিং পরিচালনা করা হয়।
অভিযানকালে সার ব্যবসায় অনিয়মের অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া লাইসেন্স ছাড়া অননুমোদিতভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ২১০ কেজি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, রায়পুরা থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অনিয়ম ও অবৈধ মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


































