ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
  • সর্বশেষ আপডেট ০২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

জয়পুরহাটে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৫ বস্তা ইউরিয়া ও পাঁচ বস্তা পটাশ সার রয়েছে। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত ডিলার পলাতক রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সার পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা সারগুলো ফেলে পালিয়ে যান।

পরে প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা ২০ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। এসব সার বিক্রি করে মোট ২৫ হাজার ২৫০ টাকা পাওয়া যায়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের সার পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতপরিচয় পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকের বরাদ্দের সার নিয়ে অনিয়ম বা পাচারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

সর্বশেষ আপডেট ০২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬