শিরোনাম
লক্ষ্মীপুরে পাচারের সময় ৩০০ বস্তা সার জব্দ, জরিমানা
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
- সর্বশেষ আপডেট ০১:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 164
নদীপথ ব্যবহার করে অবৈধভাবে সার পাচারের সময় লক্ষ্মীপুরে বিএডিসির বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, দেলোয়ার সার পাচারকারী চক্রের নিয়ন্ত্রক। ভবিষ্যতে যেন সার পাচার না হয়, সে জন্য কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।




























