ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের বিরোধে হামলার শিকার বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 19

বিয়ের বিরোধে হামলার শিকার বৃদ্ধের মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ আগস্ট ) বিকাল ৩টায় সুশীল গীর ওরফে শিয়াল গীর(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়ার মৃত্যু হাগু গীরের ছেলে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত তান্নি রায়ের ছেলে শ্যামল রায়, তার ছেলে আকাশ রায়, স্ত্রী ববিতা রানী রায় ও আকাশ রায়ের স্ত্রী জুই রানী গীর গত ৮ আগস্ট দিবাগত সাড়ে ১২ টার দিকে সুশীল গীরের উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন বলে মৃত বৃদ্ধ’র আত্বীয়-স্বজন দাবী করেন । তাকে মুমুর্ষূ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল ৩টায় তিনি মারা যান। সুশীল গীরের ভাতিজী ওই পরিবারের এক সদস্যের সাথে এর আগে বিয়ে হলে দ্বন্ধ সৃষ্টি হলে প্রতিপক্ষরা তার উপর হামলা করে বলে পরিবারের সদস্য অভিযোগ করছেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, আহত বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মামলার প্রস্ততি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিয়ের বিরোধে হামলার শিকার বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৭:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬