ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৭:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 8

হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আমির হামজা অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় নির্ধারিত গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার গাড়িবহরে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘এটি কোনো আকস্মিক ঘটনা নয়। শান্ত কুষ্টিয়াকে অস্থিতিশীল করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।’

আমির হামজা বলেন, ‘একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। কিন্তু রাজনীতির নামে যারা একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।’

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’

তিনি স্থানীয় পুলিশ ও প্রশাসনের প্রতি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কুষ্টিয়ার শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন।

সংবাদ সম্মেলনে সংঘর্ষের সময় গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, ‘আমির হামজা দেশের সম্পদ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায়ও তার ভক্ত রয়েছে। তার কোনো ভক্ত কিংবা সাধারণ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা

সর্বশেষ আপডেট ০৭:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬