ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১১:৪৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 12

কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের পাশাপাশি গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় ও সংগঠনটির জেলা সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পরে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে আমির হামজা কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন; এমন অভিযোগ তুলে শনিবার বিকেলে শহরের ছয়রাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখা। সমাবেশস্থলের কাছেই আমির হামজার বাসভবন।

সন্ধ্যায় পুলিশ প্রটোকল নিয়ে নিজ বাসায় ফেরার সময় আমির হামজার গাড়ি সমাবেশস্থলের কাছাকাছি পৌঁছালে তার সমর্থকরা গাড়ির ভেতর থেকে বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের দাবি, এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মাগরিবের নামাজের সময় আমির হামজার বাসভবন থেকে তার সমর্থকরা লাঠি ও বেসবল ব্যাটসহ বের হয়ে শহরের হাইস্কুল মার্কেট এলাকায় অবস্থিত গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ঘটনাটি ধারণ করতে যাওয়া সংবাদকর্মীদের ওপরও হামজা সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ উঠেছে। পরে সেখান থেকে মিছিল নিয়ে ছয়রাস্তা মোড়ের হরিপুর ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আব্দুল খালেকের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ শেষ করে চলে যাচ্ছিলেন। এ সময় আমির হামজার সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।

অন্যদিকে আমির হামজার দুই কর্মী দাবি করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে তাদের ওপর হামলা চালান। তারা হামলার প্রতিরোধ করেছেন মাত্র। তাদের দাবি, প্রতিপক্ষের হামলায় তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পুলিশ দুই পক্ষকে থামানোর চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর

সর্বশেষ আপডেট ১১:৪৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬