ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ১২:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 155

এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় দুর্বৃত্তরা একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার পদ্মা সেতু থানার সীমানার মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে একদল লোক ঝটিকা মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে। তারা গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে এবং পরবর্তীতে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ও পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

সর্বশেষ আপডেট ১২:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫