ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৯:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 30

রায়পুরায় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার

নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক মৎস্যজীবী, চাষি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় মৎস্য পক্ষ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সবুজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে মৎস্যজীবী ও চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে মাছ শিকার বন্ধ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও উৎপাদন বাড়াতে সরকারি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান এবং বিভিন্ন কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রায়পুরা উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও মৎস্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুস, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ চৌধুরী মানিক ও আব্দুল বাছেদ, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্যসচিব সুমন নেওয়াজ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মোজাহিদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার

সর্বশেষ আপডেট ০৯:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬