ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিকলীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 26

নিহত কাছুম আলী (৬৫)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাছুম আলী ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন রমিজ মেম্বার ও হিরু মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়াউত্রা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ কাজে বাধা দেন কাছুম আলীসহ স্থানীয় কয়েকজন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জেরে শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় কাছুম আলী ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালানো হয়। এতে কাছুম আলীর মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় জুম্মন ও তার সহযোগীরা দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করলে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিকলীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ আপডেট ০২:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬