ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের মামলায় কানাডায় নিষিদ্ধ তারকা মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 7

ঘানার তারকা মিডফিল্ডার

মাঠে বল গড়ানোর আগেই উত্তর আমেরিকায় ২০২৬ ফিফা বিশ্বকাপে বড় ধরনের এক ধাক্কা খেল ঘানা জাতীয় ফুটবল দল। গুরুতর আইনি জটিলতার কারণে বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক দেশ কানাডায় প্রবেশাধিকার পাননি দলটির অভিজ্ঞ ও তারকা মিডফিল্ডার টমাস পার্টে। ফলে আগামী বুধবার (১৭ জুন) টরন্টোর মাঠে পানামার বিপক্ষে ঘানার (ব্ল্যাক স্টারস) বিশ্বকাপ মিশন শুরুর উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছেন না ৩২ বছর বয়সী এই ফুটবলার।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করেছে। ফিফা তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে টমাস পার্টে যুক্তরাষ্ট্রের বস্টনে অবস্থিত ঘানার বেসক্যাম্প থেকে দলের সাথে কানাডা ভ্রমণ করতে পারবেন না। আগামী ১৭ জুন পানামার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য তাঁর করা কানাডিয়ান ভিসা আবেদন দেশটির সরকার প্রত্যাখ্যান করেছে।’ তবে ভিসা বা অভিবাসন প্রক্রিয়ার মতো আইনি বিষয়ে ফিফার কোনো ধরনের হাত নেই বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পাশাপাশি ২০২৬ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হিসেবে রয়েছে কানাডা। কিন্তু তারকা এই ফুটবলারের বিরুদ্ধে থাকা গুরুতর ফৌজদারি মামলার কারণেই তাকে নিজেদের দেশে ঢোকার অনুমতি দেয়নি কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগ (IRCC)।

ইংলিশ প্রিমিয়ার লিগের নামী ক্লাব আর্সেনালে খেলার সময় এই মিডফিল্ডারের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। ২০২৫ সালের জুলাই মাসে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাঁর বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করে। সে বছরের সেপ্টেম্বরে আদালতে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছিলেন পার্টে। তবে চলতি বছরের (২০২৬) ফেব্রুয়ারি মাসে তাঁর বিরুদ্ধে নতুন করে আরও দুটি ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়। সর্বশেষ গত এপ্রিল মাসেও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলা এই অভিজ্ঞ ফুটবলার।

কড়া আইনি ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রে ঢুকতে পার্টের কোনো সমস্যা না হলেও কানাডা সরকার তাদের নিজেদের কঠোর ইমিগ্রেশন নিয়মে অনড় অবস্থান দেখিয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ (আইআরসিসি) এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ‘কানাডিয়ান নাগরিকদের নিরাপত্তা আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রোফাইল বা টুর্নামেন্টে তাঁর ভূমিকা কতটুকু বড়, তা বিবেচনা না করে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে তাকে প্রবেশাধিকার দেওয়া হয় না।’

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ থাকা ঘানার বাকি দুটি ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। ফলে আগামী ২৩ জুন বস্টনে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে পার্টের খেলতে কোনো আইনি বাধা থাকছে না। দেশের হয়ে এ পর্যন্ত ৫৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৬টি গোল করা এই অভিজ্ঞ তারকার প্রথম ম্যাচে অনুপস্থিতি নিশ্চিতভাবেই ঘানা দলকে মাঠের লড়াইয়ে বেশ পোড়াবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্ষণের মামলায় কানাডায় নিষিদ্ধ তারকা মিডফিল্ডার

সর্বশেষ আপডেট ০৬:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬