ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভক্ত বিশ্বে সংযোগের বার্তা দিল জাদুঘর দিবস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 32

“বিভক্ত বিশ্বের মেলবন্ধনে জাদুঘর” এ প্রতিপাদ্য নিয়ে এবছর পালিত হলো আন্তর্জাতিক জাদুঘর দিবস।

শুক্রবার (২২ মে ) মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে আয়োজন করা হলো বিশেষ আলোচনা সভা। মুক্তিযুদ্ধ জাদুঘর ও আন্তর্জাতিক জাদুঘর পরিষদ (আইকম) যৌথভাবে আয়োজন করেছে “ইকোস অব টুমরো: মিউজিয়াম ফর ইউনিটি” শীর্ষক এই বিশেষ আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন কেবিনেট ডিভিশনের তোষাখানা মিউজিয়াম কিউরেটর রাশেদুল আলম প্রদীপ। আলোচনায় অংশগ্রহণ করেন আইকম বাংলাদেশের সদস্য এবং হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকম বাংলাদেশের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক।

অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান বিশ্বে শান্তি আনয়নে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভক্ত বিশ্বের মেলবন্ধন হলো জাদুঘর। এটা সময়েরও দাবি। তবে সমন্বয়ের অভাবে জাদুঘর যথাযথ ভূমিকা রাখতে পারছে না। এজন্য প্রয়োজন যোগ্য লোকের যোগ্য পদে পদায়ন। এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, ১৯৭৭ সালে গঠেনের পর ১৯৭৮ সাল থেকে পালিত হচ্ছে জাদুঘর দিবস। বর্তমান বিশ্বে ১৫৮ দেশে এটা পলিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিভক্ত বিশ্বে সংযোগের বার্তা দিল জাদুঘর দিবস

সর্বশেষ আপডেট ০৮:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬