ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল আমদানি করতে যুক্তরাষ্ট্রের পরামর্শে রাশিয়াকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 142

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশ রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের ‘স্যাংশন ওয়েভার’ চেয়েছে। দুই মাস অথবা ছয় লাখ মেট্রিক টন তেল আনার অনুমতি নিতে রাশিয়াকে চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, এবার ঈদ উপলক্ষে মার্চে ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি জ্বালানি সরবরাহ হয়েছে।

সাপ্লাই চেইনে কোনও ব্যাঘাত নেই, কৃত্রিম সংকটের কোনো কারণ দেখা যাচ্ছে না। এ মাসে ২ লাখ ৮ হাজার ৬৫০ মেট্রিক টন তেল মজুত করা হয়েছে।

তিনি বলেন, ভারত থেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬০ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়ার কথা, এ পর্যন্ত ২২ হাজার মেট্রিক টন এসেছে। অন্য উৎস থেকেও আমদানি পরিকল্পনা চলছে।

ফুয়েল কার্ড চালুরও প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে অকটেন ও পেট্রলচালিত যানগুলোর জন্য এই কার্ড ব্যবহার হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ মার্চ পর্যন্ত দেশের ডিজেল মজুত ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। আরও দুটি কার্গো থেকে এপ্রিলে ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন ডিজেল আসবে।

সব মিলিয়ে এপ্রিলে দেশের ডিজেল সরবরাহ ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনে পৌঁছাবে। দেশের মোট জ্বালানির ৬৩ শতাংশ ডিজেল, তাই সংকট নেই। অকটেনের ঘাটতি মনস্তাত্ত্বিক বলে মনে করছেন কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি তেল আমদানি করতে যুক্তরাষ্ট্রের পরামর্শে রাশিয়াকে চিঠি

সর্বশেষ আপডেট ০৭:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬