ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 105

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকেও আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল, ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহমেদ ও হাসান।

হামলা শিকার লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত।

জানা গেছে, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রটির সঙ্গে দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটকদের মধ্যে বিশাল অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

সর্বশেষ আপডেট ০৩:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬