ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 7

দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে হাম ও হাম-সদৃশ রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৬ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯ জন। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে।

একই সময়ে নতুন করে ৯৭৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৮৬ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ শিশু। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ে হাম ও হাম-সংশ্লিষ্ট কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৭৬৪ জন। এর মধ্যে ১১ হাজার ২৯৭ জনের হাম সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে ৭৮ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৭৪ হাজার ৯৭১ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

সর্বশেষ আপডেট ০৯:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬