ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকামুখী রোগীর চাপ কমাতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 79

ঢাকামুখী রোগীর চাপ কমাতে নতুন উদ্যোগ

দেশের জেলা ও প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণ এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে টাঙ্গাইলের মতো এলাকায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে শুধু ব্যক্তিগত বা সাময়িক আর্থিক সহায়তা দিয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার চাহিদা পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিনের মতো আধুনিক চিকিৎসাব্যবস্থা সম্প্রসারণ করা গেলে মানুষ নিজ এলাকায় উন্নত ও তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা পাবেন। একই সঙ্গে চিকিৎসার জন্য ঢাকামুখী রোগীর চাপও কমবে।

নিউক্লিয়ার মেডিসিন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে দেশে এ খাতের ২২টি কেন্দ্র চালু ও সচল রয়েছে। এ ছাড়া আরও ১০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শুধু পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করলেই হবে না, সেগুলোর বাস্তবায়ন এবং কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে হবে। এ জন্য নিয়মিত অগ্রগতি পর্যালোচনা ও তদারকির ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তাদের দলগত সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়ানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সুফল দেশের ১৮ কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নতুন নতুন প্রকল্প গ্রহণ এবং চলমান কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকামুখী রোগীর চাপ কমাতে নতুন উদ্যোগ

সর্বশেষ আপডেট ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬