ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০২:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 109

দীঘিনালায় ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ির দীঘিনালায় বাব্রমোহন কারবারি পাড়ায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় ৫০০ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন মোহাম্মদ আরেফ। তাঁর নেতৃত্বে চিকিৎসক দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও রোগ নির্ণয় করেন। জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, চর্মরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা তাঁদের জন্য বেশ উপকারী। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাঁরা এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছেন।

চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁরা দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারবারি এবং দীঘিনালা সাংবাদিক ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

সর্বশেষ আপডেট ০২:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬