রায়পুরায় বকুলের জন্মদিন উদযাপন
- সর্বশেষ আপডেট ১১:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 388
নরসিংদীর রায়পুরায় উপজেলা মহিলা দলের উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নরসিংদীর রায়পুরা উপজেলায় উপজেলা মহিলা দলের আয়োজনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের জন্মদিন উদযাপন করা হয়েছে। উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
জন্মদিন উপলক্ষে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কেক কেটে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানে বকুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করা হয়।
এ সময় আফরিনা আসাদ বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



































