ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে গঠনমূলক সাংবাদিকতা

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 10

ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে গঠনমূলক সাংবাদিকতা

সমস্যা তুলে ধরার পাশাপাশি তার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার লক্ষ্যেই গঠনমূলক সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ। এ ধরনের সাংবাদিকতা সাংবাদিকদের তথ্যনির্ভর ও সমাধানমুখী প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করে।

সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ভয়েস ও ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) যৌথভাবে মানিকগঞ্জে তিন দিনব্যাপী ‘গঠনমূলক সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে। ২১ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত এ প্রশিক্ষণে নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন সংবাদমাধ্যমের ১৫ জন প্রতিনিধি অংশ নেন।

প্রশিক্ষণে গঠনমূলক সাংবাদিকতার মূলনীতি, তথ্যের নির্ভুলতা যাচাই, সমাধানমুখী প্রতিবেদন তৈরি এবং সামাজিক বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান তুলে ধরার কৌশল শেখানো হয়। পাশাপাশি পাঠক ও দর্শকের চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন মাধ্যমে লক্ষ্যভিত্তিক সংবাদ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আইএমএসের প্রশিক্ষকরা গঠনমূলক সাংবাদিকতার ধারণা, মূলনীতি ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন। প্রশিক্ষণে বিভিন্ন ধরনের রিপোর্টিং পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা এবং ব্যবহারিক অনুশীলন করা হয়।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বাস্তবতার পাশাপাশি সম্ভাব্য সমাধান ও ইতিবাচক পরিবর্তনের দিকগুলোও তুলে ধরা প্রয়োজন। সঠিক মাধ্যম নির্বাচন করে সাংবাদিকরা তাঁদের প্রতিবেদনকে আরও প্রাসঙ্গিক ও প্রভাবশালী করে তুলতে পারেন।

আইএমএসের প্রোগ্রাম ম্যানেজার শাখাওয়াত হোসাইন বলেন, গঠনমূলক সাংবাদিকতার ধারণা নতুন নয়। তবে বাংলাদেশে এখনো এর ব্যাপক চর্চা শুরু হয়নি। এ প্রশিক্ষণের মাধ্যমে সংবাদমাধ্যমগুলো এই পদ্ধতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে ও তা কাজে প্রয়োগ করতে পারবে বলে আশা করা যায়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গঠনমূলক সাংবাদিকতার তিনটি মূল স্তম্ভ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। একই সঙ্গে সাংবাদিকতার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য লক্ষ্যভিত্তিক সংবাদ তৈরি এবং প্রতিবেদনকে আরও কার্যকর করার কৌশল নিয়েও ধারণা পান।

আয়োজকদের আশা, প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে গঠনমূলক সাংবাদিকতার নীতি প্রয়োগ করবেন। এর মাধ্যমে সমাধানমুখী, দায়িত্বশীল ও জনস্বার্থনির্ভর সংবাদ পরিবেশনের পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে গঠনমূলক সাংবাদিকতা

সর্বশেষ আপডেট ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬