ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 11

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। সকাল সোয়া ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।

বাসায় পৌঁছে প্রিজন ভ্যানে থাকা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপু মনি। এ সময় তার স্বজনদেরও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দীপু মনিকে বাসায় নেওয়া হয়েছে। তার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোলের আবেদন করেছিলেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট দিনের আলোতে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্যারোল কার্যকর থাকবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তৌফিক নেওয়াজের মরদেহ কলাবাগানের বাসায় নেওয়া হয়। পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ সন্ধ্যা ৬টার আগেই দীপু মনিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরে যেতে হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। স্বামীর মৃত্যুর পর প্যারোলে মুক্তির জন্য বুধবার সকালে তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম কারাগারে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

সর্বশেষ আপডেট ১১:১৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬