ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 427

রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় ভোট গ্রহণের সিদ্ধান্ত বহাল রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই কক্ষে ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও ভোট দিতে পারবেন। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ থাকছে না।

বাংলাদেশে সর্বশেষ রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর টানা সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। এবার বিরোধী জোট প্রার্থী দেওয়ায় ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনার পর প্রতিটি প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের হিসাব প্রকাশ করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ

সর্বশেষ আপডেট ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬