ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 54

রাষ্ট্রপতি নির্বাচন

আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন সংসদ সদস্যরা। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি, ব্যালট গ্রহণ ও পূরণ এবং ভোট গণনা শেষে ফল ঘোষণার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনকর্তা সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আখতার আহমেদ বলেন, প্রতিটি ব্যালট পেপারের দুটি অংশ থাকবে; একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট। মুড়ি অংশে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর থাকবে। নির্ধারিত স্থানে সংসদ সদস্যকে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তাকে মূল ব্যালট পেপার দেওয়া হবে।

মূল ব্যালটের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্য নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দেবেন।

ভোট দেওয়া শেষে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হলে তাৎক্ষণিকভাবে ব্যালট গণনা শুরু হবে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। গণনার সময় কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে; এসব হিসাব করা হবে। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করা হবে।

যে প্রার্থী সর্বাধিক বৈধ ভোট পাবেন, নির্বাচনকর্তা তাকে বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনে ফিরে ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন

সর্বশেষ আপডেট ০১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬