ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর অবস্থান-তথ্য তেহরানের হাতে : সাবেক আইআরজিসি প্রধান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 178

সাবেক আইআরজিসি প্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় অবস্থান করছেন, কখন গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন—এসব বিষয়ে ইরানের কাছে বিস্তারিত তথ্য রয়েছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড কোরের সাবেক প্রধান ইয়াহিয়া রহিম সাফাবি। তাঁর কথায়, প্রয়োজন হলে সেই তথ্য ব্যবহার করার সক্ষমতাও তেহরানের আছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাফাবি বলেন, ইরানের গোয়েন্দা ব্যবস্থার পরিধি এখন অনেক বিস্তৃত। ইসরায়েলি নেতৃত্বের চলাফেরা থেকে শুরু করে আঞ্চলিক সামরিক তৎপরতা—সবকিছু নজরদারিতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শুধু ইসরায়েল নয়, ইরানের চারপাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপস্থিতি সম্পর্কেও তেহরান অবগত বলে দাবি করেন তিনি।

সম্প্রতি তেহরানের কেন্দ্রস্থলে যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়।

দীর্ঘদিন তাঁর সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা সাফাবি বলেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় আগে থেকেই কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটি খালি করে রাখা হয়েছিল। ফলে সাম্প্রতিক আঘাতে প্রকৃত সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি বলে তাঁর দাবি।

সাফাবি অভিযোগ করেন, একদিকে কূটনৈতিক আলাপের কথা বলা হলেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছিল। তবে তেহরান সে বিষয়ে সচেতন ছিল বলেই প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা বাড়ানো হয়েছে।

সর্বোচ্চ নেতার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো সুসংহত। কোনো এক ব্যক্তির অনুপস্থিতিতে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়বে না। তাঁর মতে, বিশেষজ্ঞ পরিষদ শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের উদ্যোগ নেবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেতানিয়াহুর অবস্থান-তথ্য তেহরানের হাতে : সাবেক আইআরজিসি প্রধান

সর্বশেষ আপডেট ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬