ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭০৪ কোটি টাকায় ৮০ হাজার টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 81

দেশের কৃষি খাতে সার সরবরাহ স্বাভাবিক রাখতে প্রায় ৭০৪ কোটি টাকার বেশি ব্যয়ে ৮০ হাজার টন সার ও কাঁচামাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। ইউরিয়া ও সালফার—দুই ধরনের প্রয়োজনীয় উপকরণই এ পরিকল্পনার অংশ।

সরকারি সূত্রে জানা যায়, সরাসরি ক্রয় পদ্ধতিতে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির পাশাপাশি সৌদি আরব থেকে আরও ২৫ হাজার টন ইউরিয়া আনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

একই সঙ্গে চট্টগ্রামের টিএসপিসিএলের উৎপাদন অব্যাহত রাখতে ১৫ হাজার টন সালফার আমদানির সিদ্ধান্ত হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতি ও সরবরাহ অনিশ্চয়তার কারণে দাম ও সরবরাহ চুক্তিতে কিছুটা চাপ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৭০৪ কোটি টাকায় ৮০ হাজার টন সার কিনবে সরকার

সর্বশেষ আপডেট ০৬:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬