ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 234

৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের সমাজকর্মী মামুন বিশ্বাস। ফেসবুক ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সহযোগিতা সংগ্রহ করে যমুনার দুর্গম চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় অভিভাবকহীন ও দরিদ্র মেয়েদের বিয়ের আয়োজন করে আসছেন তিনি। এ কারণে স্থানীয়ভাবে এসব মেয়ের ‘বাবা’ হিসেবেও পরিচিতি পেয়েছেন মামুন।

শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের বাসিন্দা মামুন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিশেষ করে অর্থের অভাবে যেসব পরিবার মেয়ের বিয়ে দিতে পারছিল না, তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা চেয়ে অর্থ সংগ্রহ করেন তিনি। পরে সেই অর্থে বিয়ের প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করেন।

সম্প্রতি সাত দিনের ব্যবধানে কামারখন্দ উপজেলার দুই মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে আবারও আলোচনায় আসেন মামুন। উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামের আবু তালেব ও সামিদা দম্পতির মেয়ে আতিয়া খাতুনের বিয়ের জন্য ফেসবুকের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকা সহযোগিতা সংগ্রহ করেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর ওই অর্থে আতিয়ার বিয়ের আয়োজন করা হয়।

এর ছয় দিন পর ১ অক্টোবর কামারখন্দের জামতৈল গ্রামের সুচিত্রা রানি দাসের বিয়ের দায়িত্ব নেন মামুন। তার বিয়েতে প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা ব্যয় করা হয়। আর্থিক সংকটের কারণে একাধিকবার বিয়ে ভেঙে যাওয়ার পর মামুনের উদ্যোগে সুচিত্রার বিয়ের আয়োজন করা হয়।

যমুনার দুর্গম চরাঞ্চল চৌহালী, বেলকুচি ও এনায়েতপুরসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মেয়েদের বিয়ের আয়োজন করেছেন মামুন। তার উদ্যোগে বিয়ে হওয়া মেয়েরা এখন নতুন সংসার শুরু করেছেন। তাদের নিজের মেয়ের মতোই দেখেন বলে জানান তিনি।

মামুন বিশ্বাস বলেন, ১৫৬টি বিয়েসহ তার সব মানবিক কাজের কৃতিত্ব ফেসবুকের বন্ধু ও সহযোগীদের। তিনি শুধু উদ্যোগ নিয়ে কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করেন। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকলে আরও মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশা করেন তিনি।

জাতীয় তাঁতী সমিতির সাবেক সভাপতি আব্দুস ছামাদ খান বলেন, ইচ্ছা ও আন্তরিকতা থাকলে অসহায় ও অভিভাবকহীন মেয়েদেরও ভালোভাবে বিয়ে দেওয়া সম্ভব; মামুন বিশ্বাস তা করে দেখিয়েছেন। বিয়ের পাশাপাশি তিনি অসহায়দের ঘর নির্মাণ, খাবার বিতরণ, গবাদিপশু ও দোকান দিয়ে স্বাবলম্বী করার কাজও করছেন। নিজ গ্রামে একটি পাখির অভয়াশ্রমও গড়ে তুলেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন

সর্বশেষ আপডেট ০৭:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬