ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামে ও উপসর্গে শিশুমৃত্যু ৭০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 75

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৮৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ১০৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬০৯ শিশু। সব মিলিয়ে সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৭০২ জনে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামে ও উপসর্গে শিশুমৃত্যু ৭০০ ছাড়াল

সর্বশেষ আপডেট ০৪:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬