হরমুজ প্রণালিতে টোল বুথ, ইরান পার্লামেন্টে সম্মতি
- সর্বশেষ আপডেট ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 79
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরান। দেশটির পার্লামেন্টারি কমিটি এ প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে।
এ ছাড়া ইরানের ওপর নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ রয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইতোমধ্যে এ নতুন টোল ব্যবস্থা ঘোষণার কথা জানিয়েছে এবং ওমান-এর সহযোগিতায় এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরানের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কৌশলগত ও অর্থনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। খবর- বিবিসি


































