ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারজিসের মূত্রনালিতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 137

সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালিতে পাথর হয়েছে। এ অবস্থায় তার সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।

এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভব করলে আজ বিকেল পৌনে ৩টার দিকে সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সারজিসের মূত্রনালিতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের

সর্বশেষ আপডেট ০৮:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬