ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে পাঁচ দিন ভেসে থাকা ৮ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৪:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 127

সাগরে পাঁচ দিন ভেসে থাকা ৮ জেলে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ফিশিংবোটসহ পাঁচ দিন ধরে ভেসে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণের সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্টগার্ড জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আট জেলে একটি ফিশিংবোট নিয়ে মাছ ধরতে সাগরে যান। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে পৌঁছানোর পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সাগরে ভাসতে থাকেন তারা।

পরে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফিশিংবোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোকিলমনি কোস্টগার্ড স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান চালায়। একপর্যায়ে বিকল ফিশিংবোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করে কোস্টগার্ড। উদ্ধার হওয়া জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাগরে পাঁচ দিন ভেসে থাকা ৮ জেলে উদ্ধার

সর্বশেষ আপডেট ০৪:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬