ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে সাড়ে ৫ লাখের বেশি পদ খালি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 66

দেশে সরকারি চাকরিতে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর বিপরীতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সংসদে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে জনপ্রাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে অনুমোদিত পদের বিপরীতে এসব শূন্য পদ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পদগুলোর তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সিনিয়র সচিব/সচিব পদে ৬৯টি, অতিরিক্ত সচিব পদে ৩৬৮টি, যুগ্ম সচিব পদে ১ হাজার ১১৬টি এবং উপসচিব পদে ২ হাজার ২৪৫টিসহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে।

এর মধ্যে বর্তমানে সিনিয়র সচিব/সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জন কর্মকর্তা কর্মরত আছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি চাকরিতে সাড়ে ৫ লাখের বেশি পদ খালি

সর্বশেষ আপডেট ০৮:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬