ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 241

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ নিয়ে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে।

সোমবার নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে এ বৈঠক চলে। সভায় সংরক্ষিত আসনের বণ্টন ও নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন। জামায়াত জোটের ভাগে পড়বে ১৩টি এবং একটি আসন যাবে স্বতন্ত্রদের কাছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

সর্বশেষ আপডেট ০৩:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬