ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘শহীদের সন্তান’ দাবি করা জামায়াত এমপির বাবা-মা জীবিত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 17

সংসদে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম

সংসদে বক্তব্য দেওয়ার সময় নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলে দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। গত রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্য এমন দাবি করেন। তবে অনুসন্ধানে জানা গেছে যে, বাস্তবে তাঁর এই দাবি সম্পূর্ণ অসত্য এবং তাঁর বাবা-মা দুজনেই এখনো জীবিত আছেন।

তথ্য অনুযায়ী, আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম এখনো বেঁচে আছেন। তাঁরা বর্তমানে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই একই বাড়িতে বসবাস করছেন।

আব্দুল মুনতাকিমের নির্বাচনি হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার প্রায় ১০ বছর পরের ঘটনা। হলফনামার তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। ১৯৮১ সালে জন্ম নেওয়া একজন ব্যক্তির পিতা কীভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হতে পারেন— তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে বিতর্ক ও সমালোচনা তীব্র হলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম নিজের ভুল স্বীকার করেন। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন, সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত তাঁর মুখ থেকে ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়ে গিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ও অসচেতনতামূলক ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘শহীদের সন্তান’ দাবি করা জামায়াত এমপির বাবা-মা জীবিত

সর্বশেষ আপডেট ০১:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬