ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ইটভাটায় অভিযান, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ১২:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 161

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার দায়ে ‘মেসার্স কে কে ব্রিক্সকে’ ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর কেবলনগর খান কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে মেসার্স কে কে ব্রিক্স ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘনের প্রমাণ পায়। পরে একই আইনের ১৫(১)(খ) ধারায় ইটভাটাটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান বলেন, পরিবেশগত ছাড়পত্র ও আইনগত শর্ত না মেনে ইটভাটা পরিচালনার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ব্যাপারে জেলার বিভিন্নস্থানে নজরদারি জোরদার করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুরে ইটভাটায় অভিযান, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ আপডেট ১২:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬