ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৭:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 516

সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নরসিংদী সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মেঘনা’-তে এ সভার আয়োজন করা হয়।

সভায় আগমনের পর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে এমপিকে স্বাগত জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আসমা জাহান সরকার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি নরসিংদী সদরকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছি- এটি আমার জন্য গর্বের। এখন দায়িত্ব হলো উন্নয়ন ত্বরান্বিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। সব সরকারি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়।”

প্রধান অতিথি পরিবেশ দূষণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে কিছু ডাইং কারখানার বর্জ্যে পরিবেশের ক্ষতির প্রসঙ্গ তুলে ধরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল ও সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় অংশ নেন। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, খায়রুল কবির খোকনের নেতৃত্বে নরসিংদী সদরে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশাসনভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নতি, জনসেবা সম্প্রসারণ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভা শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা

সর্বশেষ আপডেট ০৭:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬