ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাল শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ১২:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 118

লাল শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাতলা লাল শাপলা বিলে ভ্রমণে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম (২১) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের বাসিন্দা মো. হালিমের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে সাতলা লাল শাপলা বিল ঘুরতে গিয়ে নৌকায় ছিলেন রাকিবুল। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গীরা এবং স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “সাতলা লাল শাপলা বিলে একজন পর্যটকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। জলাশয়ে ভ্রমণের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লাল শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬