ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 111

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম-কে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় কোতোয়ালি থানাধীন এলাকায় গুলিবিদ্ধ হন ভ্যানচালক রিপন। পরে ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, ২৮ আগস্ট নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার রুমা ২০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, তদন্তের স্বার্থে সাবেক এই প্রশাসনিক কর্মকর্তাকে মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো প্রয়োজন। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৪:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬