ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি লন্ডনে যাচ্ছেন শনিবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 124

চিকিৎসকদের পরামর্শে ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শনিবার যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন। কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। সফরে তাঁর সঙ্গে থাকবেন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৮ মে একই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে তাঁর কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি লন্ডনে যাচ্ছেন শনিবার

সর্বশেষ আপডেট ০৫:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬