ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 235

ছবি: সংগৃহীত

জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এদিন ঘোষিত রায়টি ৪৫৩ পৃষ্ঠার, যার ছয়টি পৃথক অংশ রয়েছে।

রায় ঘোষণার শুরুতে বিভিন্ন অংশ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। পরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরীও রায়ের অংশবিশেষ উপস্থাপন করেন।

একই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ আপডেট ০৩:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫