যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান!
- সর্বশেষ আপডেট ০৯:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 24
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান। ওয়াশিংটনের বিরুদ্ধে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক সমঝোতা স্মারককে কার্যত ‘মৃত’ ঘোষণা করেছে তেহরান।
শনিবার (১৮ জুলাই) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি বলেন, বাস্তবে যুক্তরাষ্ট্র সমঝোতার সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে চুক্তিটি এখন সম্পূর্ণ অকার্যকর এবং কার্যত স্থগিত হয়ে গেছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে ইরানও সমঝোতার সব শর্ত বাস্তবায়ন স্থগিত করেছে। অর্থাৎ, এখন থেকে তেহরান আর ওই চুক্তির কোনো শর্ত মানতে বাধ্য নয়।
এটাই প্রথমবার, যখন ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল- যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা স্মারকের আর কোনো কার্যকারিতা নেই। ভবিষ্যতেও চুক্তির কোনো ধারা বা শর্ত মেনে চলার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।
এর আগে একাধিকবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল ইরান। তখন তারা সতর্ক করেছিল, ওয়াশিংটন যদি প্রতিশ্রুতি ভঙ্গ ও আগ্রাসী নীতি অব্যাহত রাখে, তাহলে তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটকে নতুন মাত্রা দিতে পারে।
সূত্র: আল-জাজিরা





































