ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের আহ্বান

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 103

বাংলাদেশ মহিলা পরিষদ

২৬ মার্চ’ মহান স্বাধীনতা দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো বাঙালির প্রাণের বিনিময়ে, আমরা পেয়েছি স্বাধীনতা, সার্বভৌমত্ব। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নারী-পুরুষ নির্বিশেষে যাঁরা অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, প্রাণ দিয়েছেন তাঁদের কাছে আমাদের ঋণ চিরদিনের। এই দিবস বাংলাদেশের মানুষের আত্মচেতনার, আত্ম প্রতিষ্ঠার চিরস্থায়ী মাইল ফলক।
বুধবার (২৫ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ।

সংগঠনটি বলেছে, মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর অবদান সমানভাবে স্বীকার্য। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এদেশের গণমানুষের চেতনায় যে বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক, মানবিক চেতনা বিকশিত হয়েছে সেই চেতনাকে ধারণ করা এবং তা রক্ষা করা নারী-পুরুষ সকল নাগরিকের কর্তব্য।
সংগঠনটি আরো জানিয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী নারী ও শিশু নির্যাতনকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, নারী বিদ্বেষী, প্রতিক্রিয়াশীল চক্র জামাত শিবির এদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, ডাক্তারসহ স্বাধীনতাকামী সকল মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। এখনও তারা বাঙালির সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অর্জনসমূহ নানাভাবে ধ্বংস করছে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র বাঁধাগ্রস্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক, যুক্তিবাদী, চিন্তা-চেতনা সমৃদ্ধ মুক্ত চিন্তার নাগরিক হিসেবে গড়ে উঠতে বাঁধার সৃষ্টি করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করে নারী নির্যাতনমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী, মৌলবাদী চক্রের ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে, নারীর প্রতি অসম্মানজনক প্রচার প্রচারণা বন্ধ করে ’৭২ এর সংবিধানে বিশ্বাসী সচেতন, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, জেন্ডার সংবেদনশীল, মানবিক, যুক্তিবাদী, সমতাভিত্তিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এবং এ দেশের নারীসমাজসহ সকল সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে একটি আধুনিক, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের আহ্বান

সর্বশেষ আপডেট ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬