ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, যুবকের পায়ে গুলি

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 85

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, যুবকের পায়ে গুলি

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। পরে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন; নাইম (২২), তার স্ত্রী রেজবি (১৮) এবং মা রুমা বেগম (৪০)। এ ছাড়া পরিবারের দুই বছরের শিশু তাসফিরকেও পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রুমা বেগম জানান, তার স্বামী মাহিন মালয়েশিয়ায় থাকেন। রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৫ থেকে ৬ জনের একটি দল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল।

ঘরে ঢুকেই ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে তার পুত্রবধূ রেজবিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন রুমা। এ সময় ছেলে নাইম বাধা দিলে ডাকাতরা তার হাঁটুর ওপরের অংশে গুলি করে।

পরে ডাকাতরা পরিবারের দুই বছরের শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার ও টাকা দাবি করে। একপর্যায়ে তারা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে পালিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নাইমসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, যুবকের পায়ে গুলি

সর্বশেষ আপডেট ০৪:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬