ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 39

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিওর ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

ভিডিও বার্তাটি রাজধানীর সাবেক গণভবনের সামনে থেকে দেন সোহেল তাজ। বর্তমানে গণভবনটি জুলাই ৩৬ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভিডিওতে জাদুঘর প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখিয়ে সোহেল তাজ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসছেন। গণঅভ্যুত্থানের সময় নিহত ও আহতদের স্বজনসহ সাধারণ মানুষ জাদুঘরটি দেখতে ভিড় করছেন বলেও উল্লেখ করেন তিনি।

সোহেল তাজ দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা ও গুলিবর্ষণের নির্দেশনা গণভবন থেকে দেওয়া হয়েছিল। তার ভাষ্য, জাদুঘরে এসে মানুষ সেই সময়কার ঘটনাগুলো প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন।

শেখ হাসিনা দেশে ফিরবেন; এমন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবেন, এমন কথা আমরা শুনতে পাচ্ছি।’

এরপর শেখ হাসিনার উদ্দেশে সোহেল তাজ বলেন, তিনি যেন দেশে ফিরে বিচারের মুখোমুখি হন এবং তার বিরুদ্ধে দেওয়া সাজা মোকাবিলা করেন।

ভিডিওর শেষ দিকে জাদুঘরের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। দেশে ফিরে আসার জন্য সাবেক প্রধানমন্ত্রীর প্রতি আবারও আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের

সর্বশেষ আপডেট ০৭:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬