ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
  • সর্বশেষ আপডেট ০৪:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে লামিয়া আক্তার (৮) ও জান্নাত আক্তার (১১) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাড়িয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া ওই গ্রামের মোস্তাক শেখের মেয়ে এবং জান্নাত একই গ্রামের মোস্তাইন শেখের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির কাছের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় লামিয়া ও জান্নাত। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা সেখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের পানি থেকে উদ্ধার করে দ্রুত চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

সর্বশেষ আপডেট ০৪:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬