মধ্যপ্রাচ্যে বৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

- সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 197

কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমানের দৃশ্য।৭ সেপ্টেম্বর, ২০২১, রয়টার্স
দোহারের উপকণ্ঠে অবস্থিত আল উদেইদ ঘাঁটিতে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার জার্মান সংবাদ সংস্থা ডিপিএর বরাতে জানানো হয়, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় কাতারের দিকে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। অন্যটি আল উদেইদ কাতারি ঘাঁটিতে আঘাত করলেও এতে কেউ নিহত বা আহত হয়নি।
ক্ষেপণাস্ত্রটি ঘাঁটির ঠিক কোন অংশে আঘাত করেছে বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দোহারের বাইরে অবস্থিত এই ঘাঁটি কাতার ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনী ব্যবহার করে থাকে।
এর আগেও গত বছর ইরান এই ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তখন তেহরান বলেছিল, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাব হিসেবেই তারা ওই পদক্ষেপ নেয়। সর্বশেষ শনিবার ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়াতেও আল উদেইদে আঘাত হানার কথা জানিয়েছে ইরানি সামরিক বাহিনী।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি আল উদেইদ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা ও বেসামরিক কর্মী অবস্থান করেন। অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার সমন্বয়ও এই ঘাঁটি থেকেই পরিচালিত হয়। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ড সেন্টকমের প্রধান কার্যালয় অবস্থিত যুক্তরাষ্ট্রের ট্যাম্পা শহরে।


































